"সংস্কৃত বর্ণমালার সংখ্যা ও বাংলা বর্ণমালার সাথে সংস্কৃত বর্ণমালার পার্থক্য"
> সংস্কৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত? > বাংলা বর্ণমালার সাথে সংস্কৃত বর্ণমালার পার্থক্য কী? স্বরবর্ণ: প্রথমত, সংস্কৃত স্বরবর্ণ ১৩ টি। যথা - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, দীর্ঘ ঋ, ৯, এ, ঐ, ও, ঔ। দ্বিতীয়ত, বৈয়াকরণেরা অ, ই, উ, ঋ, এ, ঐ, ও, ঔ এই আটটিকে প্লুত স্বর নামে আর আটটি স্বতন্ত্র স্বরবর্ণ বলে মনে করেন। এই আটটিকে স্বতন্ত্র প্লুত স্বর হিসেবে গ্রহণ করলে স্বরবর্ণের সংখ্যা দাঁড়ায় (১৩+৮) ২১টি। তৃতীয়ত, কেউ কেউ মনে করেন প্লুত ৯ স্বর আছে, এই প্লুত ৯ স্বর সহ স্বরবর্ণ হয় (২১+১) ২২টি। চতুর্থত, কেউ কেউ মনে করেন দীর্ঘ ঋ কারের ন্যায় দীর্ঘ ৯ কার আছে, এই দীর্ঘ ৯কার সহ স্বরবর্ণ হয় (২২+১) ২৩টি। অর্থাৎ মোট সংস্কৃত স্বরবর্ণ ২৩টি। বি. দ্র. হ্রস্বস্বরের একটি মাত্রা, দীর্ঘস্বরের দুইটি মাত্রা এবং প্লুত স্বরের তিনটি মাত্রা থাকে। ব্যঞ্জনবর্ণ: প্রথমত, সংস্কৃত ব্যঞ্জন বর্ণের সংখ্যা ৩৫টি। যথা- ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম, য র ল ব, শ ষ স হ, ং ঃ। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করেন বিসর্গের আরও দুইটি রূপ আছে। যথা ১। জিহ্বামূলীয় ( ক ও খ এর পূর্ববর্ত...