"সংস্কৃত নাটক"

 নাটক:

সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণি (genre) হলো নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ‘ড্রামা’ শব্দটির অর্থ হলো ‘অ্যাকশন’ তথা কিছু করে দেখানো। বাংলা ‘নাটক’, ‘নাট্য’ ‘নট’, ‘নটী’ প্রভৃতি শব্দও উদ্ভুত হয়েছে ‘নট’ ধাতু থেকে- যার অর্থ ‘নড়া-চড়া করা’। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে।




সংস্কৃত নাটক:

আলঙ্কারিকগণ নাট্যসাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে স্থান দিয়েছেন। তাঁদের মতে কাব্য দুই প্রকার - দৃশ্য কাব্য ও শ্রব্য কাব্য। নাটক প্রধানত দৃশ্য কাব্য এবং এটি সকল প্রকার কাব্য সাহিত্যের শ্রেষ্ঠ - কাব্যেষু নাটকং রম্যম্‌।
সংস্কৃত নাটককে রূপক বলা হয়। রূপকের একটি অংশ হল নাটক। সংস্কৃত রূপক দশটি যথাঃ নাটক, প্রকরণ, ভান, ব্যায়োগ অংক, বীথি, ডিম, সমবকার, ঈহামৃগ ও প্রহসন।

সংস্কৃত নাটকের উৎপত্তি:

সংস্কৃত নাটকের উত্তপত্তি বিষয়ে মহর্ষি ভরত প্রণিত নাট্যশাস্ত্রে একটি কাহিনীর উল্লেখ করা হয়েছে। কাহিনীটি এরূপ প্রাচীন কালে সমগ্র জম্বুদ্বীপে(ভারতবর্ষে) যখন মানুষের মধ্যে গ্রাম্যতাদোষ দেখা দিয়েছিল, কাম-ক্রোধ-লোভ-মোহ প্রভৃতিতে আকৃষ্ট হওয়াই সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তখন মহেন্দ্র প্রভৃতি দেবতাগণ পিতামহ ব্রহ্মাকে অনুরোধ করেন এমন একটি ‘ক্রীড়নীয়ক’ সৃষ্টি করতে, যা একই সঙ্গে হবে দৃশ্য এবং এই ক্রীড়নীয়কটিই হল নাটক বা নাট্যবেদ। উল্লেখ্য যে, ঐ সময় শূদ্রদের চতুর্বেদে কোনোপ্রকার অধিকার ছিল না।তাই দেবগণ বললেন, ক্রীড়নকটি এমন হবে, যাতে থাকবে সর্ববর্ণের সমান অধিকার। দেবগণের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করে প্রজাপতি ব্রহ্মা ঋকবেদ থেকে পাঠ্য, সামবেদ থেকে গীত, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস নিয়ে রচনা করলেন ‘চতুর্বেদাঙ্গসম্ভবম্‌’ এই নাটক। প্রথম নির্মিত এই নাটকের নাম ‘দেবাসুরসংগ্রাম’।

নাট্যকারগণ:

সংস্কৃত নাট্যসাহিত্যে নাট্যকারগনের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভাস, শূদ্রক কালিদাস, অশ্বঘোষ প্রমূখ।
ভাস তেরোখানা নাটক রচনা করেছেন- যেমন স্বপ্নবাসবদত্ত, চারুদত্ত, উরুভঙ্গ ইত্যাদি। বিষয়বৈচিত্র্য ও আঙ্গিকে ভাসের নাটকগুলি খুবই আকর্ষণীয় এবং সেগুলি রামায়ণ, মহাভারত ও লোকবৃত্তান্ত আশ্রিত। শূদ্রক রচিত মৃচ্ছকটিক সংস্কৃত নাট্যসাহিত্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ।কালিদাসের তিনখানা নাটক মালবিকাগ্নিমিত্র, বিক্রমোর্বশীয় এবং অভিজ্ঞানশকুন্তল।অশ্বঘোষের নাট্যগ্রন্থ শারিপুত্রপ্রকরণ। শ্রীহর্ষের নাটক রত্নাবলী।

👫 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।🙏

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“