”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“
অনেকেই প্রশ্ন করেন সংস্কৃত ভাষা শিখব কিভাবে। আবার অনেকেই বুঝে উঠেন না কোন বই দিয়ে শুরু করবেন। তার উপর সংস্কৃত বিষয়ক বইয়ের সহজলভ্যতাও নেই। আজকে সংস্কৃত ভাষা শেখার জন্য যে বইটি সর্বপ্রথম দরকার সেটি নিয়ে আলোচনা করবো। বইটি হলো- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ''সমগ্র ব্যাকরণ কৌমুদি'' ( #PDF লিংক নিচে) এই বইটি পড়লে সংস্কৃতের বেসিক ধারনা পাবেন। শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি প্রভৃতি কয়েকটি অধ্যায় খুব সহজে বুঝতে পারবেন। বেসিক জানার জন্য এগুলোই পড়তে হবে। তবে সমাস, প্রত্যয়, কারক প্রভৃতি অধ্যায়গুলো বুঝতে বেশ অসুবিধা হবে। কারণ বইটি সাধু ভাষায় লিখিত এবং উদাহরণগুলোও বেশ প্রাচীন সেইসাথে দেবনাগরী হরফেও অনেক কিছু লেখা আছে। সেজন্য আরো সরলীকৃত বই প্রয়োজন হবে। সে বইগুলো সম্পর্কে জানতে নিচের লিংকে প্রবেশ করুন। অনেকেই বিভিন্ন শব্দের শব্দরূপ বা ধাতুরূপ জানতে চান। PDFটি তাদের সেই চাহিদা পুরণ করবে বলে মনে করছি। যারা হার্ডকপি কিনতে চান তারা আমাদের ফেসবুক পেজ থেকে কিনতে পারবেন। লিংক নিচে দিয়ে দিলাম (শুধুমাত্র বাংলাদেশে)। PDF লিংক "সংস্কৃত ভাষা শেখার জন্য কিছু বইয়ের নাম" আমাদের ফেসবুক পেইজ ভিজিট করু...