"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"
১. সংস্কৃত ভাষা শিক্ষা:
বাংলায় সংস্কৃত শিখতে চান তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. অসীম সরকার স্যারের সংস্কৃত ভাষা শিক্ষা বইটি পড়ে দেখতে পারেন।
২. সংস্কৃত ভাষায় রূপান্তর প্রসঙ্গে:
আপনি যদি নিজে নিজে ঘরে বসে বাংলা বা ইংরেজি থেকে সংস্কৃতে অথবা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ শিখতে চান তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. অসীম সরকার স্যারের সংস্কৃত ভাষায় রূপান্তর প্রসঙ্গে বইটি পড়ে দেখতে পারেন। আশাকরি বইটি আপনাকে সহজ ভাষায় অনুবাদের বিষয়গুলো বুঝিয়ে দিতে সক্ষম হবে।
৩. দশদিবসেষু সংস্কৃতং বদতু:
প্রাথমিকভাবে সংস্কৃত শিখতে ও বলতে এ বইটি আদর্শ হবে।
৪. সমগ্র ব্যাকরণ কৌমুদী:
আশাকরি বইটি সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন হবেনা। বাঙালীদের সহজ ভাষায় ব্যাকরণ শেখাতে বইটি অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে।
৫. সংস্কৃত মঞ্জুষা:
৬. সংস্কৃত বাংলা অভিধান:
সংস্কৃত ভাষা শেখার জন্য একটি অত্যাবশ্যক বই।বাংলা শব্দের সংস্কৃত রূপ বা সংস্কৃত শব্দের বাংলা অর্থ জানতে চাইলে বইটি সংগ্রহে রাখুন।
আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুনঃ সংস্কৃত ভাষা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন