"মৃত্যু সংবাদে লেখা আমাদের অতি পরিচিত শ্লোকটির কিছু ভুল সংশোধন"

শুদ্ধ রূপ-

" ওঁ দিব্যান্ লোকান্ স/সঃ গচ্ছতু "- পুং লিঙ্গে
''ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু'' - স্ত্রী লিঙ্গে
অর্থ- তিনি যেন দিব্যলোকে গমন করেন।
বাংলায় 'সে/তিনি' পুং ও স্ত্রী লিঙ্গে একই রূপ হয়।
কিন্তু সংস্কৃতে তা ভিন্ন।
সংস্কৃতে পুং লিঙ্গে তিনি অর্থে ''সঃ''
এবং স্ত্রী লিঙ্গে তিনি অর্থে ''সা'' ব্যবহৃত হয়।
পুং লিঙ্গে " ওঁ দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু " -ও লেখা যায়।
পার্থক্য শুধু এটুকু যে ''সঃ'' সর্বনাম পদটি যদি বাক্যে ব্যবহৃত হয় তবে সন্ধির নিয়ম অনুযায়ী স এর সাথের বিসর্গ উঠে যায়।
তবে বাক্যে সন্ধি কর্তার ইচ্ছাধীন সুতরাং আপনি সন্ধি করতেও পারেন নাও পারেন।


অনেকে ভুল করে লেখেন-
''ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু''
স্ব = নিজে
সুতরাং এর অর্থ- "আমি যেন দিব্যলোকে গমন করি।

পুরোহিতদর্পণে সম্পূর্ণ শ্লোকটি এমন-

“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্।।
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্।
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু।।”
অনুবাদঃ- তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান।

বেদেও এ সম্পর্কে একটি মন্ত্র আছে-

“ প্রেহি প্রেহি পথিভি: পূর্বোভি
র্যাত্রা ন: পূর্বে পিতর:পরেযু ।
উভা রাজানা স্বধয়া মদন্তা যমং
পশ্যাসি বরুণং চ দেবং।।''
( ঋগ্বেদ : ১০/১৪/৭ )
অনুবাদঃ- ( প্রয়াত-জনকে সম্বোধন করে ) যে পথে আমাদের পূজ্য পূর্বপুরুষগণ বা পিতৃপুরুষগণ গমন করেছেন তুমিও সেই পথে গমন কর এবং প্রসন্ন চিত্তে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভযকে দেখ অর্থাৎ তোমার মোক্ষ লাভ হোক ।

সোশাল মিডিয়া সহ আরো অনেক মাধ্যমে এই বাক্যের অসংখ্য ভুল পরিলক্ষিত হয়। যেগুলো মোটেই শোভনীয় নয়।
সুতরাং যদি লিখতে চান তবে শুদ্ধ লিখুন নয়তো বাংলায় লিখুন।
আশা করি এখন থেকে এই বাক্যটি লিখতে আর ভুল হবে না।

👭 শেয়ার করলে আরো অনেকে এই ভুলগুলো সংশোধন করার সুযোগ পাবে।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।🙏


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“