"শিবসূত্র সমূহ"
শিবসূত্র:
শিবসূত্রের সৃষ্টি সম্পর্কে বহু উপকথা রয়েছে। তন্মন্ধে নন্দিকেশর প্রনীত কাশিকায় বলা হয়েছে-
“নৃত্তাবসানে নটরাজরাজো ননাদ ঢক্কাং নবপঞ্চবারম্
উদ্ধর্তুকামঃ সনকাদিসিদ্ধান্ এতদ্বিমর্শে শিবসূত্রজালম্”
---অর্থাৎ নটরাজশিরোমণি মহাদেব সনক প্রভূতি সিদ্ধগণকে উদ্ধার করার মানসে নৃত্তশেষে নবপঞ্চবার অর্থাৎ চতুর্দশবার ডমরু বাজিয়েছিলেন, এজন্য মনে করা হয় সূত্রগুলি শিবের নিকট থেকে প্রাপ্ত সূত্রজাল। প্রকৃতপক্ষে শিবসূত্রগুলো মহাদেব কর্তৃক রচিত নয় কিন্তু তার থেকে লব্ধ। এই চতুর্দশটি মাহেশ্বর সূত্র নিয়েই পাণিনি তার অষ্টাধায়ী রচনা করেছেন।শিবসূত্র মাহেশ্বরসূত্র, সংজ্ঞাসূত্র, প্রত্যাহারসূত্র, অণাদিসূত্র প্রভূতি নামেও পরিচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন