"সংস্কৃত ব্যাকরণের কিছু পরিভাষা"

 সংস্কৃত ব্যাকরণের কিছু পরিভাষা নিচে দেওয়া হলঃ



    ধাতু: যে প্রকৃতি দ্বারা ক্রিয়া বুঝায়, তাকে ধাতু বলে। যথাঃ ভূ, গম্‌, দৃশ্‌, হন্‌ ইত্যাদি।


   প্রাতিপদিক: ক্রিয়াবাচক ভিন্ন অন্য প্রকৃতিকে নাম বা প্রাতিপদিক(nominal stem) বলে। যথাঃ জল, মন্দ,                   নদী ইত্যাদি। 

    প্রত্যয়: ধাতু ও প্রাতিপদিকের উত্তর যা যুক্ত হয়, তাকে প্রত্যয়(suffix) বলে। যথাঃ তি, সু, তুমুন্‌ ইত্যাদি।

   বিভক্তি: ধাতুর উত্তর তি, তস্‌, অন্তি প্রভূতি এবং প্রাতিপদিকের উত্তর সু, ঔ, জস্‌ প্রভূতি যে সমস্ত প্রত্যয় হয়,                  তাদেরকে বিভক্তি(inflections) বলে। যথাঃ ভূ+তি=ভবতি, নর+সু=নরঃ ইত্যাদি।

    বৃদ্ধি: স্বরের বৃদ্ধি বলতে বোঝায় যে, অ-স্থানে আ; ই-ঈ-এ স্থানে ঐ; উ-ঊ-ও স্থানে ঔ; ঋ-ঋৃ-স্থানে আর্‌; ৯             স্থানে আল্‌ হয়। যথাঃ শরীর+ঠক্‌= শারীরিক।

    গুণ: অ-কার, এ-কার এবং ও-কার গুণ সংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন; কৃ+তা= কর্তা।

   ইৎ: কোন বিশেষ উদ্দেশ্যে যে বর্ণ উচ্চারিত হয় কিন্তু কার্যকালে থাকে না, তার নাম ইৎ(indicatory letter)।            যেমন; অনট্‌ প্রত্যয়ের ‘ট্‌’।

    সবর্ণ: যে সকল বর্ণের উচ্চারণ স্থান এক এবং যাদের উচ্চারণে সমান প্রযত্নের প্রয়োজন, তারা পরস্পর                     সবর্ণ(homogeneous letter)। যেমন; অ-আ; ই-ঈ; উ-ঊ; ক-খ-গ-ঘ প্রভূতি এরা পরস্পর স্ববর্ণ।

    টি: শব্দের অন্ত্য স্বরকে আদি করে যে সকল বর্ণ, তাদেরকে টি বলে। যেমন; রাজন্‌ শব্দের অন্তস্বর ‘অ’ এবং            তারপরে ‘ন্‌’, সুতরাং এখানে ‘অন্‌’ এই অংশটুকুই টি।

    উপধা: অন্ত্য বর্ণের পূর্ব বর্ণকে উপধা(penultimate) বলে। যেমন; রাম শব্দের অন্ত্যবর্ণ ‘অ’ এবং উপধা হল             ‘ম্‌’। এখানে এই 'ম্‌' ই হল উপধা।

    বিভাষা: হতেও পারে ,নাও হতে পারে, অথবা যে কোনটি হতে পারে এরূপ বিধান বোঝালে তাকে বিভাষা                 বলে। একে বিকল্পও বলা যায় এবং অনেক স্থলে পাণিনি ব্যাকরণে ‘বা’, ‘অথবা’, ‘অন্যতরস্যাম্‌’ এ                     কথাগুলোর দ্বারা এর নির্দেশ হয়। যেমন; গবাং গোষু বা স্বামী।

    নিত্য: ব্যাকরণের যে সকল বিধানে বিকল্প নাই, তাদেরকে নিত্য(compulsory) বলে।

    সম্প্রসারণ: ষ্‌, ব্‌, র্‌, ল্‌,-স্থানে যথাক্রমে ই,উ,ঋ,৯ হওয়ার নাম সম্প্রসারণ। যথাঃ যজ্‌ স্থানে ইয়াজ; বচ্‌ স্থানে              উবাচ।

👫 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“