"সংস্কৃত সন্ধি" - পর্ব ২

পর্ব ২

দুটি সন্নিহিত বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে।পরঃ সন্নিকর্ষঃ সংহিতা। সন্ধিকে সংহিতাও বলা হয়।

প্রকারভেদ:

    সন্ধি তিন প্রকার। যথা-
                                       ১.স্বরসন্ধি
                                       ২.ব্যঞ্জনসন্ধি
                                       ৩.বিসর্গসন্ধি।

স্বরসন্ধির সূত্রাবলী:

    সূত্রঃ- অকঃ সবর্ণে দীর্ঘঃ।(১-৪)

১. অ/আ + অ/আ = আ হয়। যেমনঃ-মহা+অর্ঘ = মহার্ঘ।
২. ই/ঈ + ই/ঈ = ঈ হয়। যেমনঃ- অতি+ইব = অতীব।
৩. উ/ঊ + উ/ঊ = ঊ হয়। যেমনঃ- বিধু+উদয় = বিধূদয়ঃ।
৪. ঋ/ঋৃ + ঋ = ঋৃ(দ্বিত্ব ঋ কার) হয়। যেমনঃ- পিতৃ+ঋণম্‌ = পিতৃঋৃণম্‌।

    সূত্রঃ- আদগুণঃ।(৫-৭)

৫. অ/আ + ই/ঈ = এ হয়। যেমনঃ- গণ+ঈশঃ = গণেশঃ।
৬. অ/আ + উ/ঊ = ও হয়। যেমনঃ- সূর্য+উদয় = সূর্যোদয়।
৭. অ/আ + ঋ = অর্‌ হয়। যেমনঃ- দেব+ঋষিঃ = দেবর্ষিঃ।

    সূত্রঃ- বৃদ্ধিরেচি।(৮-৯)

৮. অ/আ + এ/ঐ = ঐ হয়। যেমনঃ- সদা+এব = সদৈব।
৯. অ/আ + ও/ঔ = ঔ হয়। যেমনঃ- মহা+ঔষধি = মহৌষধিঃ।

    সূত্রঃ- ইকো যণচি।(১০-১২)

১০. ই/ঈ +ই/ঈ ভিন্ন স্বরবর্ণ = য্‌ হয়। যেমনঃ- অতি+আচারঃ = অত্যাচারঃ।
১১. উ/ঊ + উ/ঊ ভিন্ন স্বরবর্ণ = ব্‌ হয়। যেমনঃ- অনু+অরঃ = অন্বয়ঃ।
১২. ঋ + ঋ ভিন্ন স্বরবর্ণ = র্‌ হয়। যেমনঃ-পিতৃ+আদেশঃ = পিত্রাদেশঃ।

    সূত্রঃ- এচোঅয়বায়াবঃ।(১৩-১৬)

১৩. এ + স্বরবর্ণ = অয়্‌ হয়। যেমনঃ- নে+অনম্‌ = নয়নম্‌।
১৪. ঐ + স্বরবর্ণ = আয়্‌ হয়। যেমনঃ- বিনৈ+অকঃ = বিনায়কঃ।
১৫. ও + স্বরবর্ণ = অব্‌ হয়। যেমনঃ- পো+অনঃ = পবনঃ।
১৬. ও + স্বরবর্ণ = আব্‌ হয়। যেমনঃ- পো+অকঃ = পাবকঃ।

    সূত্রঃ- এঙঃ পদান্তাদতি।(১৭)

১৭. এ/ও + অ = লুপ্ত অ কার হয়। যেমনঃ- কবে+অবেহি = কবেsবেহি(s লুপ্ত অ এর চিহ্ন)

    সূত্রঃ- লোপঃ শাকল্যস্য।(১৮-১৯)

১৮. এ + অ ভিন্ন স্বরবর্ণ = অ/অয়্‌ হয়। যেমনঃ- সখে+আগচ্ছ = সখআগচ্ছ/সখয়াগচ্ছ।
১৯. ও + অ ভিন্ন স্বরবর্ণ = অ/অব্‌ হয়। যেমনঃ- প্রভো+এহি = প্রভএহি/প্রভবেহি।
২০. উপসর্গের অ/আ + ধাতুর এ/ও = অ/আ লোপ, এ/ও হয়। যেমনঃ- প্র+এজতে = প্রেজতে।
২১. উপসর্গের অ/আ + ধাতুর ঋ = আর্‌ হয়। যেমনঃ- প্র+ঋজতে = প্রার্জতে।

ব্যঞ্জনসন্ধি:

১. ত্‌/দ্‌ + চ্‌/ছ্‌ = চ্‌ হয়। যেমনঃ- তদ্‌+ছবিঃ = তচ্ছবিঃ।

২. ত্‌/দ্‌ + জ্‌ ঝ্‌ = জ্‌ হয়। যেমনঃ- উদ্‌+জ্বলঃ = উজ্জ্বলঃ।

৩. ন্‌ + জ্‌/ঝ্‌ = ঞ্‌ হয়। যেমনঃ- মহান্‌+জয়ঃ = মহাঞ্জয়ঃ।

৪. ত্‌/দ্‌ + শ্‌ = চ+ছ হয়। যেমনঃ- তদ্‌+শরীরম্‌ = তচ্ছরীরম্‌।

৫. ন্‌ + শ = ঞ্‌+ছ্‌ হয়। যেমনঃ- মহান্‌+শব্দঃ = মহাঞ্ছব্দঃ।

৬. ত্‌/দ্‌ +হ্‌ = দ্‌+ধ্‌ হয়। যেমনঃ- উদ্‌+হতঃ = উদ্ধতঃ।

৭. চ-বর্গ + ন্‌ = ঞ্‌ হয়। যেমনঃ- যাচ্‌+না = যাঞ্চা।

৮ ত্‌/দ্‌ + ট্‌/ঠ্‌ = ট্‌ হয়। যেমনঃ- মহৎ+টঙ্কনম্‌ = মহট্টঙ্কনম্‌।

৯. ত্‌/দ্‌ + ড্‌/ঢ্‌ = ড্‌ হয়। যেমনঃ- উদ্‌+ডীনঃ = উড্ডীনঃ।

১০. ন্‌ + ড্‌/ঢ্‌ = ণ্‌ হয়। যেমনঃ- মহান্‌+ডামরঃ = মহাণ্ডামরঃ।

১১. ষ্‌ + ত্‌/থ্‌ = ত্‌ স্থানে ট্‌; থ্‌ স্থানে ঠ্‌ হয়। যেমনঃ- ষষ্‌+থঃ = ষষ্ঠঃ।

১২. ত্‌/দ্‌/ন্‌ + ল্‌ = পূর্ববর্ণের স্থানে ল্‌ হয়। যেমনঃ-উদ্‌+লিখিতঃ = উল্লিখিতঃ।

১৩. ন্‌ + স্বরবর্ণ = ন্‌ দ্বিত্ব হয়। যেমনঃ- ধাবন্‌+অশ্বঃ = ধাবন্নশ্বঃ।

বি.দ্র. ন্‌ দীর্ঘস্বরের পরে থাকলে দ্বিত্ব হয় না। যেমন মহান্‌+আগ্রহঃ = মহানাগ্রহঃ

১৪. ন্‌ + চ্‌/ছ্‌ = ন্‌ এর স্থানে ং; চ্‌/ছ্‌ এর স্থানে শ্চ্‌/শ্ছ্‌ হয়। যেমনঃ- ধাবন্‌+ছাগঃ + ধাবংশ্ছাগঃ।

১৫. ন্‌ + ট্‌/ঠ্‌ = ন্‌ এর স্থানে ং; ট্‌/ঠ্‌ এর স্থানে ষ্ট্‌/ষ্ঠ্‌ হয়। যেমনঃ- উদ্যন্‌+টঙ্কারঃ = উদ্যংষ্টঙ্কারঃ।

১৬. ন্‌ + ত্‌/থ্‌ = ন্‌ এর স্থানে ং; ত্‌/থ্‌ এর স্থানে স্ত্‌/স্থ্‌ হয়। যেমনঃ- পতন্‌+তরুঃ = পতংস্তরুঃ।

১৭. ন্‌ + শ্‌/স্‌/হ্‌ = ন্‌ এর স্থানে ং হয়। যেমনঃ- মীমান্‌+সতে = মীমাংসতে।

১৮. ম্‌ + স্‌ = ম্‌ এর স্থানে ং হয়। যেমনঃ- রম্‌+স্যতে = রংস্যতে।

১৯. ন্‌ + যে বর্গের বর্ণ = বর্গের পঞ্চম বর্ণ হয়। যেমনঃ- বান্‌+ছতি = বাঞ্ছতি।

২০. ম্‌ + ত্‌ = ম এর স্থানে ন্‌ হয়। যেমনঃ- নিয়ম্‌+তা = নিয়ন্তা।

২১. ম্‌ + অন্তঃস্থ/উষ্মবর্ণ = ম্‌ এর স্থানে ং হয়। যেমনঃ- বিদ্যাম্‌+লভতে = বিদ্যাংলভতে।

২২. স্বরবর্ণ + ছ্‌ = চ্‌ এর আগম হয়ে চ্ছ হয়। যেমনঃ- অব+ছেদঃ = অবচ্ছেদঃ।

২৩. ক্‌ + স্বরবর্ণ/বর্গের তৃতীয়, চতুর্থ বর্ণ অথবা য্‌ র্‌ ল্‌ ব্‌ হ্‌ = ক এর স্থানে গ হয়। যেমনঃ- বাক্‌+ঈশঃ = বাগীশঃ।

২৪. ত্‌ + স্বরবর্ণ অথবা গ্‌ ঘ্‌ দ্‌ ধ্‌ ব্‌ ভ্‌ য্‌ র্‌ = ত্‌ এর স্থানে দ্‌ হয়। যেমনঃ- জগৎ+ঈশঃ = জগদীশঃ। বৃহৎ+রথঃ = বৃহদ্রথঃ।

২৫.চ্‌/ট্‌/প্‌ + স্বরবর্ণ/বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ কিংবা য্‌ র্‌ ল্‌ ব্‌ হ্‌ = চ্‌ স্থানে জ্‌, ট্‌ স্থানে ড্‌ এবং প্‌ স্থানে ব্‌ হয়। যেমনঃ- অচ্‌+অন্তঃ = অজন্তঃ।

২৬. বর্গের প্রথম বর্ণ + ন্‌/ম্‌ = বর্গের তৃতীয়/পঞ্চম বর্ণ হয়। যেমনঃ- জগৎ+নাথঃ = জগন্নাথঃ/জগদ্‌নাথঃ।

বি.দ্র. কিন্তু মাত্র/ময় প্রত্যয় পরে থাকলে শুধু পঞ্চম বর্ণ হয়। যেমনঃ- চিৎ+ময়ম্‌ = চিন্ময়ম্‌।

২৭. ঃ(বিসর্গ) + চ্‌/ছ্‌ = বিসর্গের স্থানে শ হয়। যেমনঃ- নিঃ+চিতঃ = নিশ্চিতঃ।

২৮ ঃ(বিসর্গ) + ট্‌/ঠ্‌ = বিসর্গের স্থানে ষ হয়। যেমনঃ- ধনুঃ+টঙ্কারঃ = ধনুষ্টঙ্কারঃ।

২৯. :ঃ(বিসর্গ) + ত্‌/থ্‌ = বিসর্গের স্থানে স্‌ হয়। যেমনঃ- নদ্যাঃ+তীরম্‌ = নদ্যাস্তীরম্‌।

৩০. অ কারের পর বিসর্গ + অ কার = বিসর্গের স্থানে ও; অ কার লুপ্ত অ(s) হয়। যেমনঃ- বেদঃ+অধীতঃ = বেদোsধীতঃ।

👫 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।🙏


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“