"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব- ৪

পর্ব- ৪

উত্তম পুরুষের ক্রিয়ারূপ:
পর্ব-১ -এ আমরা প্রথম পুরুষের ক্রিয়ারূপ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা, বাক্যের কর্তা যদি উত্তমপুরুষ হয় তবে ক্রিয়ারূপ কেমন হবে সেটা দেখব।


প্রথমেই একটা বাক্য লেখা যাক-
"আমি যাই/যাচ্ছি/।"
বাক্যটিকে সংস্কৃত ভাষায় রূপান্তরিত করতে হলে কি কি জানতে হবে তা আমরা আগেই বলেছি। আবার সংক্ষেপে বলি,
বাক্যটিতে দুইটি শব্দ আছে। যথা- "আমি" ও "যাই/যাচ্ছি"
আমাদের প্রথমেই জানতে হবে "আমি" শব্দটির শব্দরূপ সম্পর্কে। কেউ যদি "আমি" শব্দের শব্দরূপই না জানেন তবে সংস্কৃতে রূপান্তরিত করবেন কিভাবে? "আমি" শব্দটির শব্দরূপ সম্পর্কে আমি আলোচনা করতে চাই না। আপনারা বই থেকে দেখে নিয়েন।
"আমি" শব্দটির শব্দরূপ জানার পর জানতে হবে শব্দটি কোন কারক হবে এবং সে অনুযায়ী বিভক্তি কি হবে। তো আমরা জানি যে "আমি" শব্দটি বাক্যের কর্তা, আর কর্তায় সাধারণত কর্তৃবাচ্যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়।
(সূত্র- প্রাতিপদিকার্থ-লিঙ্গ-পরিমাণবচনমাত্রে প্রথমা-পা. ২/৩/৪৬)।
সংস্কৃত "অস্মদ্" শব্দের থেকে আমি শব্দটি পাওয়া যায়। যারা অস্মদ্ শব্দের রূপ জানেন তারা জানেন যে এই শব্দের রূপ তিনটি লিঙ্গেই একইরকম এবং অস্মদ্ শব্দের প্রথমা বিভক্তির এক বচনের রূপ হচ্ছে "অহম্" যার অর্থ "আমি"। তো "আমি" শব্দের সংস্কৃত রূপ আমরা পেয়ে গেলাম।
এখন আসি দ্বিতীয় শব্দ " যাই/যাচ্ছি" তে। "যাই" শব্দের ধাতুরূপ জানতে হবে প্রথমেই। পর্ব -২ তে আমরা "যাই" ধাতুর প্রথম পুরুষের একবচনের বর্তমানকালের রূপ দিয়েছিলাম। সংস্কৃত "গম্" ধাতুর অর্থ হচ্ছে যাওয়া। এখন আমাদের জানতে হবে এই বাক্যে গম্ ধাতুর কোন রূপটি হবে। আমরা জানি যে কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। এই বাক্যে কর্তা হচ্ছে উত্তম পুরুষ, একবচন, এবং বাক্যটি হচ্ছে বর্তমানকালের। তাই গম্ ধাতুর উত্তম পুরুষের, একবচনের, বর্তমানকালের রূপ "গচ্ছামি" হচ্ছে "যাই/যাচ্ছি" শব্দের রূপ।
তাহলে সংস্কৃত বাক্যটি হয়-
অহম্ গচ্ছামি - আমি যাই/যাচ্ছি।
একই ভাবে,
অহম্ পঠামি- আমি পড়ছি।
অহম্ আগচ্ছামি- আমি আসি।
অহম্ লিখামি- আমি লিখি।
আহম্ খাদামি- আমি খাই।
অহম্ পিবামি- আমি পান করি।
অহম্ ক্রীড়ামি- আমি খেলি।
দেখতেই পাচ্ছেন শব্দরূপ এবং ধাতুরূপ জানাটা কতোটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি কারক, বিভক্তি, লিঙ্গ জানাটাও জরুরি। তবে শব্দরূপ ও ধাতুরূপ জানলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে।
পরবর্তীতে মধ্যমপুরুষের ক্রিয়ারূপ সম্পর্কে আলোচনা করা হবে।

👫 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।🙏

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“