"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

পর্ব- ১

সংস্কৃত ভাষায় কথা বলতে বেশি কিছু জানা লাগবে না। শুধু শব্দরূপ-ধাতুরূপ এর সাথে কারক-বিভক্তি ও লিঙ্গ জানা থাকলেই চলবে।  যারা শব্দরূপ এবং ধাতুরূপ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চান তারা এখনি আমাদের "সহজ পাঠ" পর্বগুলো দেখে আসুন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি  মূল আলোচনায় চলে যাই। 




প্রথমে একটি বাক্য দেখা যাক-


১। রামঃ গচ্ছতি - রাম যায়/যাচ্ছে। 


এখন আলোচনা করা যাক-

প্রথম বাক্যে, দুইটি শব্দ আছে। যথা - 'রাম' এবং 'যায়/যাচ্ছে' 


এই বাক্যের "রাম" শব্দটিকে সংস্কৃতে রূপান্তর করতে হলে আমাদের কি কি জানতে হবে? 

১। শব্দটির শব্দরূপ।  

এখন "রাম" শব্দটি যেহেতু অ-কারান্ত (শব্দের অন্তে অ আছে -রাম্+অ=রাম) এছাড়াও শব্দটি দ্বারা একজন পুরুষকে বোঝানো হচ্ছে তাই এই শব্দটির সংস্কৃত রূপ হবে সংস্কৃত "নর" শব্দের মত (আগেই বলেছি যারা শব্দরূপ সম্পর্কে ধারণা পেতে চান আমাদের সহজ পাঠ পর্বগুলো দেখে আসুন।)। নর শব্দের প্রথমার একবচন হচ্ছে নরঃ তাই এই বাক্যে রাম শব্দের প্রথমার একবচন হয়েছে রামঃ। 


দ্বিতীয় শব্দ "যায়/যাচ্ছে" কে সংস্কৃতে রূপান্তর করতে কি জানতে হবে?


১। প্রথমে, যায়/যাচ্ছে যেহেতু ক্রিয়া তাই এর সংস্কৃত ক্রিয়ারূপ অর্থাৎ ধাতুরূপ জানা লাগবে। 

যাওয়া অর্থে সংস্কৃতে বেশি কিছু ধাতু থাকলেও সবচেয়ে বেশি ব্যাবহৃত হয় "গম্" ধাতু। গম্ অর্থ যাওয়া, এটা জানার পর জানতে হবে এর রূপ সম্পর্কে  (ধাতুরূপ সম্পর্কে জানতে চাইলে সহজ পাঠ পর্ব দেখে আসুন)।


২। এখন আমাদের জানতে হবে বাক্যটি কোন কালে আছে মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই তিন কালের মধ্যে কোনটি হবে। উপরের বাক্যটি আছে বর্তমান কালে। 


৩। কাল নির্ণয়ের পর দেখতে হবে বাক্যে ক্রিয়ার কর্তা কোন পুরুষ, কোন বচন। উপরের বাক্যে ক্রিয়া "যায়/যাচ্ছে" এর কর্তা "রাম" হচ্ছে প্রথম পুরুষ এবং একবচন।


এখন আমরা সিদ্ধান্তে আসতে পারি যে উপড়ের বাক্যের যায়/যাচ্ছে ক্রিয়ার সংস্কৃত রূপ হবে "গচ্ছতি"।  কেননা গম্ অর্থ যাওয়া, গম্ ধাতুর বর্তমান কালের প্রথম পুরুষের একবচনের রূপ হচ্ছে - গচ্ছতি। 


এরূপ কিছু বাক্য দেওয়া হল। 


রাম খায়- রামঃ খাদতি।

রাম আসে- রামঃ আগচ্ছতি।

রাম পড়ে- রামঃ পঠতি।

রাম লেখে- রামঃ লিখতি।

রাম হাসে- রামঃ হাসতি।

রাম গান গায়- রামঃ গায়তি।

রাম খেলে- রামঃ ক্রীড়তি।


বি.দ্র. আজকে শুধু প্রথম পুরুষের একবচনের (পুং লিঙ্গের) বর্তমানকালের ধাতুরূপ(যেমন- গচ্ছতি, আগচ্ছতি, খাদতি ইত্যাদি) দেখনো হল।  পরবর্তী পর্বে উত্তম পুরুষের বিষয়ে আলোচনা করা হবে। যেমন-

আমি যাচ্ছি- অহম্ গচ্ছামি।

পর্ব - ২ পড়ুন


👫 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।🙏

আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুনঃ সংস্কৃত ভাষা

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“